রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমসীমান্ত সংবাদসিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান, এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান, এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবির বড় অভিযান, এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

সুয়েব রানা: সিলেট

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) ব্যাটালিয়নের দায়িত্বাধীন সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা, শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া ও বাংলাবাজার এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের সানগ্লাস, শীতের কম্বল, শাড়ী, ইস্কফ সিরাপ, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, পেঁয়াজ, মেহেদিসহ নানা সামগ্রী জব্দ করা হয়েছে। পাশাপাশি সীমান্তপথে চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মহিষ ও গরুও আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালে বাংলাদেশি রসুনও জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। উদ্ধারকৃত সব মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি মানুষের জীবনযাত্রা ও দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার একটি নিরবচ্ছিন্ন অঙ্গীকার। চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি সবসময় সক্রিয় রয়েছে, আমরা কোনো অপরাধচক্রকে সীমান্তকে অরক্ষিত ভেবে সুযোগ নিতে দেব না। সীমান্তের প্রতিটি ইঞ্চি ভূমি আমাদের কাছে আস্থার প্রতীক, আর সেই আস্থা রক্ষায় বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে।

সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার কথাও জানানো হয়।

শেষ পর্যন্ত বলা যায়, সীমান্ত রক্ষায় যখন একটি বাহিনী নীরবে রাত জাগে, তখন দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আর সেই নীরব পাহারার ভেতরেই লুকিয়ে থাকে একটি নিরাপদ বাংলাদেশের প্রতিশ্রুতি, যে বাংলাদেশ অবৈধতার নয়, আইন শৃঙ্খলা ও সততার পথেই এগিয়ে যেতে চায়।