মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমসীমান্ত সংবাদটেকনাফের হোয়াইক্যং সীমান্তে আতঙ্ক, ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে পরিবারগুলো

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে আতঙ্ক, ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে পরিবারগুলো

icon
দর্পণ টিভি লন্ডন
টেকনাফের হোয়াইক্যং সীমান্তে আতঙ্ক, ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে পরিবারগুলো

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘর্ষের প্রভাব কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় পড়েছে বলে স্থানীয়রা জানান। গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কিছু পরিবার নারী, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এলাকাটির বেশ কয়েকটি ঘরবাড়ি তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলে সরেজমিনে দেখা গেছে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ১৩ জানুয়ারি ভোরে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ-সংলগ্ন পূর্বপাড়া এলাকায় একটি গুলির খোসা এসে আবু তাহেরের বাড়ির আঙিনায় পড়ে। ঘটনার পর এলাকায় উদ্বেগ বাড়ে এবং কয়েকটি পরিবার নিরাপত্তাজনিত কারণে স্থান পরিবর্তন করে।

পূর্বপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, তারা নিয়মিত আতঙ্কে আছেন এবং অনেক পরিবার বাধ্য হয়ে আত্মীয়দের বাড়িতে চলে গেছে। একই এলাকার আবু তাহের জানান, সংঘর্ষের প্রভাবে নাফ নদীতে মাছ শিকার ব্যাহত হচ্ছে এবং জীবিকায় প্রভাব পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাখাইনে সরকারি বাহিনী, আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্রগোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের কারণে সীমান্ত পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ বাংলাদেশ অংশ থেকেও শোনা যাচ্ছে বলে তারা দাবি করেন।

সরেজমিনে দেখা গেছে, তেচ্ছি ব্রিজ-সংলগ্ন পূর্বপাড়ায় আবুল কালাম, আনোয়ার, আমির হোসেন, জোত্সনা, নাজির হোসেনসহ অন্তত ১০ থেকে ১২টি পরিবার নিরাপত্তার অভাবে নিজ নিজ ঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে এলাকার অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ রয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, প্রতিনিয়ত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। পরপর দুই দিনের ঘটনায় একজন গুলিবিদ্ধ এবং আরেকজন মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। বর্তমানে দুজনই চিকিত্সাধীন রয়েছেন।

সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জাহাঙ্গীর আলম জানান, গত রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ শিশু হুজাইফা সুলতানা আফনান বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিত্সার জন্য শিশুটিকে গতকাল ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের কথা ছিল।

গুলিবিদ্ধ শিশুর চাচা আলী আকবর বলেন, শিশুটির কোনো অপরাধ ছিল না এবং সীমান্ত এলাকায় যাতে আর কোনো নিরীহ শিশু এভাবে গুলিবিদ্ধ না হয়, সে জন্য তারা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চান।

এছাড়া গত সোমবার হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার বাবা মো. ফজলুল হক জানান, বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, গুলিবিদ্ধ শিশু ও মাইন বিস্ফোরণে আহত যুবকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, বুধবার তাদের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হবে।