রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমবিশ্ব ভ্রমণহেনলি ২০২৬ সূচক: বাংলাদেশি পাসপোর্টে ৩৭ দেশে ভিসামুক্ত বা সহজ ভিসায় ভ্রমণের সুযোগ

হেনলি ২০২৬ সূচক: বাংলাদেশি পাসপোর্টে ৩৭ দেশে ভিসামুক্ত বা সহজ ভিসায় ভ্রমণের সুযোগ

icon
দর্পণ টিভি লন্ডন
হেনলি ২০২৬ সূচক: বাংলাদেশি পাসপোর্টে ৩৭ দেশে ভিসামুক্ত বা সহজ ভিসায় ভ্রমণের সুযোগ

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯৫তম হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন সূচক অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই মোট ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি সূচকে ভিসামুক্ত প্রবেশাধিকার বলতে আগাম ভিসা ছাড়াই যাত্রা, অন-অ্যারাইভাল ভিসা কিংবা ই-ভিসার সুযোগকে বোঝানো হয়েছে। অর্থাৎ তালিকাভুক্ত কিছু দেশে সরাসরি প্রবেশের সুযোগ থাকলেও কয়েকটি ক্ষেত্রে বিমানবন্দর বা স্থলবন্দরে পৌঁছে ভিসা নেওয়া, কিংবা অনলাইনে ই-ভিসা আবেদন করার প্রয়োজন হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরও শীর্ষ পাসপোর্টে এশিয়ার দেশগুলোর আধিপত্য রয়েছে। তালিকার এক নম্বরে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসামুক্তভাবে যেতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারেন। একই স্কোর পাওয়া দেশগুলোকে একই অবস্থানে রাখার নীতিমালা অনুযায়ী ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, যাদের ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৬টি দেশে।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসার তালিকাভুক্ত দেশগুলো হলো বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

প্রতিবেশে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত কয়েকটি দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু দেশে ই-ভিসার সুযোগ রয়েছে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দূতাবাস থেকে সর্বশেষ ভিসানীতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়, কারণ নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।