রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকঅভিবাসন ইস্যুতে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাংলাদেশিসহ কিছু দেশের প্রবাসীদের মধ্যে উদ্বেগ

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাংলাদেশিসহ কিছু দেশের প্রবাসীদের মধ্যে উদ্বেগ

icon
দর্পণ টিভি লন্ডন
অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাংলাদেশিসহ কিছু দেশের প্রবাসীদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত ধরপাকড় ও নীতিগত কড়াকড়ির প্রেক্ষাপটে বাংলাদেশিসহ কয়েকটি দেশের প্রবাসীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় বিভিন্ন দেশের অভিবাসী পরিবার কত শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করছে তা তুলে ধরা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী তালিকায় ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা পাচ্ছে।

এই পোস্টের পর বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অনেক প্রবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসন ও সরকারি সুযোগ সুবিধা বিষয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানের কথা বলে আসছেন এবং সরকারি সহায়তা সীমিত করার পক্ষে মত প্রকাশ করছেন। ফলে বৈধ ও অবৈধ অভিবাসন ইস্যুতে প্রবাসীদের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরীর মতে যারা আইন মেনে বৈধভাবে বসবাস করছেন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সরকারি সুবিধা নিচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা নিয়মবহির্ভূতভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে এবং কিছু ক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতিও বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে।

এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণাও দিয়েছেন। সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর কর্তৃপক্ষের আশঙ্কা এর ফলে চাইল্ড কেয়ারসহ বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য অভিবাসন নীতি ও সরকারি সহায়তা সংক্রান্ত এসব বিষয় এখনো নীতিগত ও আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত