বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › মিম্বর থেকে সংসদে, সিলেট ৫ আসনে ইতিহাস গড়লেন মুফতি আবুল হাসান

মিম্বর থেকে সংসদে, সিলেট ৫ আসনে ইতিহাস গড়লেন মুফতি আবুল হাসান

icon
দর্পণ টিভি লন্ডন
মিম্বর থেকে সংসদে, সিলেট ৫ আসনে ইতিহাস গড়লেন মুফতি আবুল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেয়াল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ, যিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট।

মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ইসলামী বক্তা হিসেবে সিলেট অঞ্চলে তার পরিচিতি রয়েছে। স্থানীয়দের মতে, ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধর্মীয় আদর্শ ও নৈতিক মূল্যবোধের আলোকে জনগণের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। জকিগঞ্জ ও কানাইঘাটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।

ধর্মীয় অঙ্গন থেকে সরাসরি জাতীয় সংসদে প্রতিনিধিত্বের এ ঘটনা এলাকায় বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধি তার অভিজ্ঞতা ও নৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

গণতন্ত্রের শক্তি তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেতৃত্বে আসেন। সেই বৈচিত্র্যই রাষ্ট্রকে সমৃদ্ধ করে, আর মানুষের আস্থা হয়ে ওঠে উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি।