রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে অপেক্ষা

নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে অপেক্ষা

icon
দর্পণ টিভি লন্ডন
নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে অপেক্ষা

১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসব আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টিতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন।

ফল প্রকাশের পর এখন রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনার বিষয় নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর শুরু হবে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া।

সরকারি সূত্র জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। সেই প্রক্রিয়া শেষ হলে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে নতুন সরকার।

সংসদে সর্বাধিক আসনপ্রাপ্ত দল হিসেবে বিএনপির সংসদ নেতা হবেন নতুন প্রধানমন্ত্রী। দলটির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় ভূমিকা নিয়েও আলোচনা চলছে। সংসদে তারা প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

নতুন সরকার গঠনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে আরেকটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যা দেশের নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।