বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের ঘোষণা বিএনপির

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের ঘোষণা বিএনপির

icon
দর্পণ টিভি লন্ডন
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

১৩ ফেব্রুয়ারি দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর দেশে স্বৈরশাসন চলেছে বলে তাদের দাবি। তার ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হলে উগ্র প্রবণতা শক্তি সঞ্চয় করে। তিনি বলেন, যখন গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয় এবং বিরোধী দলগুলোকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয় না, তখন বিকল্প শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক উত্থান প্রসঙ্গে তিনি আওয়ামী লীগকে দায়ী করে বলেন, দমনপীড়নমূলক রাজনীতি এবং বিরোধী মতের পরিসর সংকুচিত করার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

নির্বাচনের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি দাবি করেন, জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে এবং বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় অর্জন করেছে। তার মতে, জনগণ সুষ্ঠু, স্বচ্ছ ও কল্যাণমুখী রাজনীতির প্রত্যাশা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হবে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আসবে।