রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আজ খালেদা জিয়া বেঁচে থাকলে বেশি খুশি হতেন বললেন এবিএম মোশাররফ

আজ খালেদা জিয়া বেঁচে থাকলে বেশি খুশি হতেন বললেন এবিএম মোশাররফ

icon
দর্পণ টিভি লন্ডন
আজ খালেদা জিয়া বেঁচে থাকলে বেশি খুশি হতেন বললেন এবিএম মোশাররফ

পটুয়াখালী-৪ আসনে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেঁচে থাকলে সবচেয়ে বেশি আনন্দিত হতেন। শুক্রবার কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৩ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় সমর্থকরা এসে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান।

এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুস্পষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ উন্নয়ন ভাবনায় আস্থা রেখেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এখন থেকেই কাজ শুরু করা হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে দলীয় কর্মসূচিতে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণের যে আস্থা ও সমর্থন পেয়েছেন, তা সম্মানের সঙ্গে রক্ষা করার চেষ্টা করবেন।

বেসরকারি ফল অনুযায়ী, এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। ৫৩ হাজার ২৬৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। এছাড়া ১১ দলীয় জোটের ঘড়ি প্রতীকের প্রার্থী জহির উদ্দিন আহমেদ পেয়েছেন ৬ হাজার ৩১৬ ভোট।

দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।