রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আমার তারেক ভাইকে অভিনন্দন জানাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমার তারেক ভাইকে অভিনন্দন জানাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

icon
দর্পণ টিভি লন্ডন
আমার তারেক ভাইকে অভিনন্দন জানাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।

পোস্টের শুরুতেই তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। পাশাপাশি আগাম রমজান মোবারক জানিয়ে শুভকামনা প্রকাশ করেন। নির্বাচনের ফলাফলকে তিনি বাংলাদেশের বিপুল জয় হিসেবে উল্লেখ করেন।

বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের এই বিজয়ের জন্য তিনি তারেক রহমান, তার দল এবং অন্যান্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানাচ্ছেন। সবার শান্তি ও সমৃদ্ধি কামনাও করেন তিনি।

শেখ হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

নির্বাচন পরবর্তী এই শুভেচ্ছা বার্তা দুই বাংলার রাজনৈতিক সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।