বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

icon
দর্পণ টিভি লন্ডন
কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল স্থগিত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার সকালে তার ব্যক্তিগত সহকারী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সরাইল উপজেলাজুড়ে বিজয় উদযাপন উপলক্ষে রাত থেকেই মিছিল ও আনন্দ র‌্যালির প্রস্তুতি চলছিল। এ সময় আকবর নামের এক নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় সব ধরনের আনন্দঘন কর্মসূচি বাতিল করে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এক জরুরি ঘোষণায় জানানো হয়, প্রিয় নেতা আকবরের ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বঘোষিত বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি স্থগিত রাখা হয়েছে। শোকের এই সময়ে আনন্দ আয়োজনের পরিবর্তে দোয়া ও প্রার্থনার মাধ্যমে তার স্মৃতির প্রতি সম্মান জানানোর কথা বলা হয়।

দলীয় নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরবর্তীতে নতুন কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রাজনীতির উচ্ছ্বাসের মাঝেও মানবিকতার এই সিদ্ধান্ত অনেকের কাছে সংবেদনশীলতার দৃষ্টান্ত হয়ে থাকল।