রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয়

সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয়

icon
দর্পণ টিভি লন্ডন
সংসদ নির্বাচনে ৭ নারী প্রার্থীর বিশাল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ দুই দশক পর আবারও সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২০৭টিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন।

এই বিজয়ীদের তালিকায় রয়েছেন সাত নারী প্রার্থী। তাদের মধ্যে ছয়জন দলীয় মনোনয়ন নিয়ে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

দলীয় প্রার্থী হিসেবে জয় পাওয়া নারীরা হলেন মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট ২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।

নারী প্রতিনিধিত্বের এই উপস্থিতি নতুন সংসদে অংশগ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রাজনৈতিক অঙ্গনে পালাবদলের এই সময়ে নারী নেতৃত্বের অগ্রযাত্রা গণতান্ত্রিক চর্চাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে বলেই প্রত্যাশা।