বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › বগুড়ার ৭ আসনে ধানের শীষের প্রার্থীদের এগিয়ে থাকা, দুটিতে বেসরকারি জয়

বগুড়ার ৭ আসনে ধানের শীষের প্রার্থীদের এগিয়ে থাকা, দুটিতে বেসরকারি জয়

icon
দর্পণ টিভি লন্ডন
বগুড়ার ৭ আসনে ধানের শীষের প্রার্থীদের এগিয়ে থাকা, দুটিতে বেসরকারি জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি আসনের ভোট গণনার প্রাথমিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি রাতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ধানের শীষ প্রতীকের পাঁচজন প্রার্থী এগিয়ে রয়েছেন। এর মধ্যে দুটি আসনে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বগুড়া-৬ সদর আসনে ১৫০টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

বগুড়া-১ সারিয়াকান্দি-সোনাতলা আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ৬৪টির ফলাফলে ধানের শীষের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৮ হাজার ৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-২ শিবগঞ্জ আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের মীর শাহে আলম এক লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।

বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনে ১১৮টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের আবদুল মহিত তালুকদার এক লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ পেয়েছেন এক লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে ১১৪টির মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফলে মোশারফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।

বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনে ১৮৮টির মধ্যে ৬৭টি কেন্দ্রের ফলাফলে গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৬ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দবিবুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৬৬১ ভোট।

বগুড়া-৭ গাবতলী-শাজাহানপুর আসনে ১৭৩টির মধ্যে ৫৯টি কেন্দ্রের ফলাফলে মোরশেদ মিল্টন পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট কেন্দ্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এসব ফলাফল চূড়ান্ত নয়। গণনার শেষ পর্যন্তই নির্ধারিত হবে জনগণের চূড়ান্ত রায়।