রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে ও বিজয়ী প্রার্থীরা

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে ও বিজয়ী প্রার্থীরা

icon
দর্পণ টিভি লন্ডন
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে ও বিজয়ী প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে সারা দেশে কেন্দ্রভিত্তিক গণনা চলছে।

১২ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত পর্যন্ত বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হতে শুরু করে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন আসনে যেসব প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী বা এগিয়ে রয়েছেন, তাদের তথ্য তুলে ধরা হলো।

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ দুই আসনের কেন্দ্রভিত্তিক ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। ব্যবধান ৭৬ হাজার ৯০৭।

নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৮ ভোট।

ঝিনাইদহ-1 আসনে ধানের শীষ প্রতীকে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মিজানুর রহমান ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট।

তবে এসব ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে না। কেন্দ্রভিত্তিক ফলাফল একত্রিত করে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটারদের রায়ই শেষ পর্যন্ত নির্ধারণ করবে নতুন সংসদের চিত্র।