রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আজ ঘোষণা হচ্ছে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম

আজ ঘোষণা হচ্ছে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম

icon
দর্পণ টিভি লন্ডন
আজ ঘোষণা হচ্ছে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম

নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসছে কি না-সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ রোববার। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি অনুসারে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। আজ বিকেল ৩টায় এই নতুন মূল্য ঘোষণা করা হবে। একই সময় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দামও জানানো হবে।

এর আগে গত ২ ডিসেম্বর সর্বশেষ এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসেই এলপিজির মূল্য সমন্বয় করা হয়। ফলে আজকের ঘোষণার পরই স্পষ্ট হবে, জানুয়ারির বাকি সময়ে সাধারণ ভোক্তাদের রান্নার খরচ বাড়বে নাকি কিছুটা স্বস্তি মিলবে।