রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বে থাকছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বে থাকছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা

icon
দর্পণ টিভি লন্ডন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বে থাকছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা

দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিস্তৃত প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ ভোটযজ্ঞে প্রায় ৮ লাখ কর্মকর্তা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনায় ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনার জন্য ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার নিয়োজিত থাকবেন। পাশাপাশি ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে থাকছেন।

সারা দেশে মোট ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

৩০০টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। বিপরীতে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে, সেখানে ভোটার রয়েছেন ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

দেশের বৃহত্তম এই গণতান্ত্রিক আয়োজন সফল করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে। শেষ পর্যন্ত দায়িত্বশীল অংশগ্রহণই নিশ্চিত করবে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে প্রতিটি ভোট হবে ভবিষ্যৎ নির্ধারণের শক্তিশালী বার্তা।