রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

icon
দর্পণ টিভি লন্ডন
১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব।

রবিবার (২ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। বর্তমানে ওমরাহ খাতে কর্মরত প্রায় ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে এই বিশাল সংখ্যক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে এসব এজেন্সির কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এতে তাদের কর্মদক্ষতা এবং সেবার গুণগত মানে বড় ধরনের ঘাটতি ও ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই স্থগিতাদেশ আপাতত শুধুমাত্র নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে কার্যকর হবে। নির্ধারিত ১০ দিনের মধ্যে শর্তাবলী পূরণ এবং সেবার মান উন্নত করতে পারলে এজেন্সিগুলোর চুক্তি পুনরায় সচল করে দেওয়া হবে। মূলত এজেন্সিগুলোকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে যেসব ওমরাহ যাত্রী ইতোমধ্যে বৈধ ভিসা পেয়েছেন কিংবা যাদের বুকিং নিশ্চিত করা আছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের ওমরাহ পালন বা অন্যান্য পরিষেবা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না এবং তারা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব সুবিধা পাবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল-নুয়াইমি এক বিবৃতিতে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ওমরাহ খাতের স্বচ্ছতা বজায় রাখা এবং হাজিদের অধিকার নিশ্চিত করতে এই মনিটরিং ও মূল্যায়ন প্রক্রিয়া ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।