রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। রোববার ১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার ভোটের হার ৫৫ শতাংশের বেশি হতে পারে বলে তিনি মনে করেন।

গণভোটে না ভোটের প্রচারণা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকেই বুঝে না বুঝেই না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি উল্লেখ করেন, সরকার স্পষ্টভাবে চায় হ্যাঁ ভোট জয়যুক্ত হোক। তার মতে, জামায়াত, এনসিপি এবং আরও কয়েকটি দল হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। বিএনপিকে নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও সেটি এখন দূর হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু স্থানীয় নেতা না ভোটের পক্ষে বললেও কেন্দ্রীয় নেতাদের কণ্ঠস্বর ততটা জোরালো ছিল না। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব হ্যাঁ ভোটের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাধারণ মানুষ চারটি শর্ত পড়ে বিশ্লেষণ করে ভোট দেবে না। বরং তারা দলীয় অবস্থানের ভিত্তিতেই ভোট দিতে যাবে। তিনি মনে করেন, প্রধান তিন থেকে চারটি দল হ্যাঁ ভোটের পক্ষে থাকায় এ বিষয়ে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। যদিও কিছু মানুষ ভোট দিতে যাবে না, এটি প্রতিটি নির্বাচনেই ঘটে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।