রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়মৌলভীবাজার ৪টি আসনে ২৬ প্রার্থী বৈধ

মৌলভীবাজার ৪টি আসনে ২৬ প্রার্থী বৈধ

icon
দর্পণ টিভি লন্ডন
মৌলভীবাজার ৪টি আসনে ২৬ প্রার্থী বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাইবাছাই শেষে মৌলভীবাজার জেলার ৪টি আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং অফিসার (ডিসি)।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ের মময় ৪টি আসনের মোট ৩১ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় ও যথা নিয়মে ফরম পূরণ না করা, হলফ নামার কাগজপত্র ত্রুটি থাকায় ৪টি আসনের ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। এ আসনে কোন প্রার্থী বাতিল হননি। বৈধ প্রার্থীরা হলেন-নাসির উদ্দিন আহমেদ, (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস), বেলাল আহমদ (স্বতন্ত্র),সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস),আহমদ রিয়াজ (জাতীয় পার্টি), মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া)  আসনে যাচাই বাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-মো. শওকতুল ইসলাম শকু (বিএনপি), মো. সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. ফজলুল খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মো. আব্দুল মালিক (জাতীয় পার্টি),আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর),নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয় এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র) প্রার্থী। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মো. আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন রেজিনা নাসের (স্বতন্ত্র), মো. ইলিয়াছ হোসেন (ইসলামী ফন্ট বাংলাদেশ)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে যাচাই বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন - মো. মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সাবেক মেয়র, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মো. আবুল হোসেন (বাসদ), প্রীতম দাস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন মো. মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর ছেলে মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র) ও বিএনপির অপর প্রার্থী লন্ডন প্রবাসী জালাল উদ্দিন আহমদ জিপু। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেল বলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার ৪টি আসন থেকে পৃথক ভাবে মনোনয়পত্র ৩১ জন প্রার্থী জমা দেন। জেলায় ৪টি আসনের মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং হিজরা ৮ জন।

যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় ও যথা নিয়মে ফরম পূরণ না করা, হলফ নামার কাগজপত্র ত্রুটি থাকায় ৪টি আসনের ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।

মৌলভীবাজার ৪টি আসনে ২৬ প্রার্থী বৈধ

সজল আহমেদ ( সিলেট প্রতিনিধি)