বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › ফেনীতে বাঁধ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনা হবে, জনসভায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি

ফেনীতে বাঁধ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনা হবে, জনসভায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি

icon
দর্পণ টিভি লন্ডন
ফেনীতে বাঁধ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনা হবে, জনসভায় জামায়াত আমিরের প্রতিশ্রুতি

ফেনীতে বাঁধ নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্তবর্তী অঞ্চলে পানি প্রবাহজনিত সংকট ফেনীর মানুষের জন্য মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাই জামায়াত ক্ষমতায় গেলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হবে।

শুক্রবার ৩০ জানুয়ারি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, অতীতে সীমান্ত থেকে পানির ঢলে ফেনী প্লাবিত হলে তিনি নিজে কোমর পানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

জনসভায় ফেনী নদীর ন্যায্য হিস্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান শহীদ আবরার ফাহাদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের পানির অধিকার নিয়ে কথা বলায় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ প্রাণ দিয়েছেন এবং তাকে ফেনীবাসীর হৃদয়ে স্থান দেওয়ার আহ্বান জানান।

জামায়াত আমির আরও বলেন, ফেনীর উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং ফেনীর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন ও গণতন্ত্রের বিষয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের প্রথম ভোট হবে স্বাধীনতার পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। তিনি এমন একটি বাংলাদেশের কথা বলেন যেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নেতৃত্ব গড়ে উঠবে এবং সাধারণ পরিবারের সন্তানও দেশের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে।

সমাবেশে তিনি ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক এবং ফেনী-২ আসনে জোট প্রার্থী জহিরুল ইসলামের হাতে ঈগল প্রতীক তুলে দিয়ে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জোটের দলগুলো একসঙ্গে কাজ করছে এবং বিজয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের বাইরে বের হতে দেবে না বলে যে অপপ্রচার চালানো হয় তা সত্য নয়। তিনি দাবি করেন, জামায়াত নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং কওমি মাদ্রাসার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনী উত্তেজনা প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ঘরে ফেরার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সূত্র: Zoom Bangla News