রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির সিলেট সফর আজ

স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির সিলেট সফর আজ

icon
দর্পণ টিভি লন্ডন
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির সিলেট সফর আজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আজ বুধবার সিলেট সফরে আসছেন। সফরকালে তারা সিলেটে আয়োজিত একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার সকাল ৮টার দিকে আইজিপি বাহারুল আলম বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সকাল ১০টায় পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন পুলিশের মহাপরিদর্শক।

বিকাল ৩টায় সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন আইজিপি। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বেলা ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে বিকাল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এই সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় ফিরে যাবেন।