বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › ফরহাদ মজহারের মন্তব্য, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত যোগাযোগ উদ্বেগের ইঙ্গিত

ফরহাদ মজহারের মন্তব্য, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত যোগাযোগ উদ্বেগের ইঙ্গিত

icon
দর্পণ টিভি লন্ডন
ফরহাদ মজহারের মন্তব্য, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত যোগাযোগ উদ্বেগের ইঙ্গিত

বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত যোগাযোগ বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বার্তা বহন করে এবং এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে একটি সতর্ক সংকেত হতে পারে। তিনি মনে করেন, এ ধরনের যোগাযোগ থেকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায়।

ফরহাদ মজহার বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা যায় যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী এবং ভবিষ্যতে দলটি ক্ষমতায় এলে তাদের নীতিগত অবস্থান বা মার্কিন স্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে কূটনৈতিক প্রতিক্রিয়া কী হতে পারে সে বিষয়ে আগেভাগেই ভাবনা চলছে। তার বক্তব্য অনুযায়ী, এতে যুক্তরাষ্ট্র ও জামায়াতের মধ্যে নীতিগত বোঝাপড়ার একটি ক্ষেত্র তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী ভূরাজনৈতিক শক্তি। তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক আইন কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন দেখা দেয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গেই যুক্তরাষ্ট্রের কোনো না কোনোভাবে যোগাযোগ রয়েছে। এ অবস্থায় দেশের জনগণের ভবিষ্যৎ নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে সে প্রশ্নও তিনি তোলেন।

ভারতীয় প্রভাব নিয়ে আলোচনায় ফরহাদ মজহার বলেন, দেশে ভারতবিরোধী বক্তব্য শোনা গেলেও মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে বুদ্ধিজীবী মহলে তেমন আলোচনা নেই, যা তিনি দ্বৈত মানসিকতা হিসেবে দেখেন। তিনি বলেন, তিনি কোনো যুদ্ধ চান না এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করাই প্রধান হওয়া উচিত।

একই আলোচনায় গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিয়েও বক্তব্য দেন ফরহাদ মজহার। তার মতে, এসব সংকট প্রাকৃতিক নয় বরং কাঠামোগত ও রাজনৈতিক। তিনি দাবি করেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণ বিদ্যুৎ না পাওয়ার বিষয়টি ব্যবস্থাগত সমস্যার ইঙ্গিত দেয়। বিশুদ্ধ পানির সংকটকে তিনি অব্যবস্থাপনা, নদী দখল এবং বাণিজ্যিক লুণ্ঠনের ফল হিসেবে উল্লেখ করেন।

আলোচনাসভায় রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস এবং কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেলও বক্তব্য দেন। বক্তারা গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা এবং বর্তমান সংকটগুলো নিয়ে আলোচনা করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।