রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ঢাবিতে নাহিদ ইসলাম, বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠনের দাবি

ঢাবিতে নাহিদ ইসলাম, বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠনের দাবি

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাবিতে নাহিদ ইসলাম, বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠনের দাবি

ঢাকা-১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা জানানো, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই জনপদের ইতিহাস ও আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেখান থেকেই তারা পূর্বপুরুষদের স্মরণ করে নির্বাচনী যাত্রা শুরু করছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এবারের নির্বাচনী যাত্রা আধিপত্যবাদবিরোধী আজাদীর যাত্রা। তার ভাষ্য অনুযায়ী, এই যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে তিনি নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের দাবি জানান।

সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার ও ইসি একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে বলে তারা মনে করেন।