রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে জাতিসংঘের বার্তা, অবাধ অংশগ্রহণ ও মতপ্রকাশের অনুকূল পরিবেশ চায় সংস্থা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে জাতিসংঘের বার্তা, অবাধ অংশগ্রহণ ও মতপ্রকাশের অনুকূল পরিবেশ চায় সংস্থা

icon
দর্পণ টিভি লন্ডন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে জাতিসংঘের বার্তা, অবাধ অংশগ্রহণ ও মতপ্রকাশের অনুকূল পরিবেশ চায় সংস্থা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে জুলাই সনদভিত্তিক গণভোটকে ঘিরে বাংলাদেশে নির্বাচনি প্রস্তুতি চলার প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, নির্বাচনের জন্য এমন অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং বাধা ছাড়া মতপ্রকাশ করতে পারবেন।

জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নির্বাচন আয়োজনকে উৎসাহ দেওয়ার কথা জানান এবং অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের গুরুত্ব তুলে ধরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে কমনওয়েলথ। সংস্থাটির ঘোষণায় বলা হয়, দলটির নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নाना আকুফো-আদো এবং নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে ভোট ও গণভোট কতটা স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে সে বিষয়ে স্বাধীন মূল্যায়ন দেওয়া হবে।

কমনওয়েলথের ঘোষণায় আরও বলা হয়, মিশন শেষে পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে এবং পরবর্তীতে তা সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য প্রকাশ করা হবে।