রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

icon
দর্পণ টিভি লন্ডন
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুরে শহরের হোসেনপুর মহল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সচেতন থাকা এবং গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের ছাত্রদলে যুক্ত হওয়া ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক সজিব সরকার বলেন, আন্দোলনের মাধ্যমে যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা রাজনৈতিকভাবে বাস্তবায়নে বিএনপির ভূমিকা কার্যকর হতে পারে বলে তারা মনে করেন। এ কারণেই জেলা সদরসহ উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ, তাড়াশসহ বিভিন্ন উপজেলার শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসান, সহ-যুগ্ম আহ্বায়ক অয়ন, মুখ্য সংগঠক সেজানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সূত্র: জুম বাংলা নিউজ