রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়৮ ইউএনওর বদলির আদেশ বাতিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

icon
দর্পণ টিভি লন্ডন
৮ ইউএনওর বদলির আদেশ বাতিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

দেশের আট উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করার আগের আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার ২২ জানুয়ারি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি জারি করা আটজন ইউএনওর বদলির আদেশ বাতিল করা হলো। এর আগে নির্বাচন কমিশনের সম্মতির প্রেক্ষিতে ওই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বাতিল হওয়া আদেশে যে বদলিগুলো ছিল

আগের প্রজ্ঞাপন অনুযায়ী বরগুনার পাথরঘাটা উপজেলার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে এবং হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দেকে চুয়াডাঙ্গার জীবননগরে বদলি করা হয়।

একই আদেশে বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবলে, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দায়, নেত্রকোণার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়ায় এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটায় পদায়নের কথা বলা হয়েছিল।

যোগদান ও অবমুক্ত করার নির্দেশনাও বাতিল

ওই বদলির আদেশে কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২২ জানুয়ারিতেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হওয়ার নির্দেশনাও ছিল। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বদলির আদেশ বাতিল হওয়ায় সংশ্লিষ্ট যোগদান ও অবমুক্ত সংক্রান্ত নির্দেশনাও বাতিল হিসেবে বিবেচিত হচ্ছে।