রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত বিমানের

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত বিমানের

icon
দর্পণ টিভি লন্ডন
বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত বিমানের

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যার ফলে বোয়িংয়ের সঙ্গে মূল্য ও চুক্তির শর্তাবলি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পথ উন্মুক্ত হলো।

বিমান সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দুটি বোয়িং ৭৮৭-৯, আটটি বোয়িং ৭৮৭-১০ এবং চারটি বোয়িং ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিকুর রহমান বোয়িং কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছেন, বোর্ডের এই অনুমোদন কেবল আলোচনার একটি আনুষ্ঠানিক সূচনা। চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো আর্থিক বা আইনি দায়ে আবদ্ধ থাকবে না।

সংশ্লিষ্টরা বলছেন, এই উড়োজাহাজ ক্রয় উদ্যোগ শুধু বহর সম্প্রসারণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানো এবং রপ্তানি শুল্ক সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছিলেন, পাল্টা শুল্ক নিয়ে আলোচনার অংশ হিসেবে দীর্ঘমেয়াদে মোট ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও তাদের উড়োজাহাজ বিক্রির জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে বিদেশি কূটনীতিকরা প্রধান উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেছেন বলে জানা গেছে।

এদিকে বোয়িংয়ের সঙ্গে দরদাম ও কারিগরি বিষয় চূড়ান্ত করতে বিমানের পক্ষ থেকে শিগগিরই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্টদের আশা, বহর সম্প্রসারণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক রুটে বিমানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।