রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিক রাজনীতিগাজায় আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনা থাকবে না: নেতানিয়াহু

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনা থাকবে না: নেতানিয়াহু

icon
দর্পণ টিভি লন্ডন
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনা থাকবে না: নেতানিয়াহু

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ ঘিরে সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এএফপি ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাস এবং গাজাকে নিরস্ত্রীকরণের লক্ষ্য রয়েছে এবং এই প্রক্রিয়ায় তুরস্ক ও কাতারের সেনাদের অন্তর্ভুক্ত করা হবে না। একই সঙ্গে নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়, যুদ্ধ-পরবর্তী গাজায় তুরস্ক বা কাতারকে কোনো অবস্থান তৈরি করতে দেওয়া হবে না।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের উদ্যোগে গাজা ইস্যুতে বিভিন্ন কাঠামো ও পরামর্শক প্যানেলে তুরস্ক ও কাতারের ভূমিকা নিয়ে ইসরায়েলি নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করেছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে কোন কোন দেশ সেনা পাঠাবে, তা এখনও চূড়ান্তভাবে স্পষ্ট নয়। আলোচনায় থাকা কাঠামোগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন নিরাপত্তা বা পুলিশ কাঠামো গঠনে প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলোও আছে বলে উল্লেখ করা হয়েছে।