রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়অতীতের ঐক্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে: তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির

অতীতের ঐক্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে: তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির

icon
দর্পণ টিভি লন্ডন
অতীতের ঐক্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে: তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জামায়াত আমির

নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি আগামী পাঁচ বছরে দেশ গঠনে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে আজীবন ভূমিকা রেখে তিনি ইতিহাসে বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। জাতির জন্য যারা আত্মনিবেদন করেন, তারাই ইতিহাসে সম্মানের আসনে অধিষ্ঠিত হন—এ মন্তব্যও করেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে একাধিকবার আবেদন করা হলেও সময়মতো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি পেতে দেরি হওয়ায় তার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আগামীর রাজনীতি ও সরকার গঠন প্রসঙ্গে তিনি জানান, একটি সুন্দর, গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের আগপর্যায়ে সবাই একসঙ্গে কাজ করতে পারে কি না—সে বিষয়েই তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, শপথ গ্রহণের আগেই পুনরায় বৈঠকে বসার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যেমন রাজপথে একসঙ্গে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব। আগামী পাঁচ বছরে দেশ ও জনগণের কল্যাণে কতটা শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা যায়—সে বিষয়েই আলোচনা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়-এটাই তাদের প্রত্যাশা। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তিনি।