রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলমান: উপদেষ্টা রিজওয়ানা হাসান

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলমান: উপদেষ্টা রিজওয়ানা হাসান

icon
দর্পণ টিভি লন্ডন
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলমান: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে চীনা সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত আছে। তিনি বলেন, প্রকল্পটি দীর্ঘমেয়াদি ও জটিল হওয়ায় ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে।

সোমবার ১৯ জানুয়ারি সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকা এবং নিজপাড়া গাজীরহাট তিস্তা ১০ নম্বর ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের বাস্তবতা যাচাই করে তা চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চীন সরকার তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থাকে কার্যকর রাখা—এই তিনটি কাজ একযোগে সম্পন্ন করতে হবে। নদীর বাঁক ও প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে এসব বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে থাকা চীনের রাষ্ট্রদূত এইচ ই মি ইয়াও হোয়েন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সমন্বয় করে এই সহযোগিতা প্রকল্পে কাজ করছে চীন। তিনি জানান, প্রকল্পটি টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন লক্ষ্য নিয়ে পরীক্ষামূলকভাবে চীনা প্রকৌশলীরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বড় পরিসরের এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণ, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকারের সম্মিলিত সমর্থন প্রয়োজন। সংশ্লিষ্টদের আশা অনুযায়ী, চলতি বছরের মধ্যেই প্রকল্পের মূল কাজ শুরু করা সম্ভব হতে পারে।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এবং কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।