রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন

আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন

icon
দর্পণ টিভি লন্ডন
আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন

রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার (১৮ জানুয়ারি)। একই দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনগুলো এখনো নিষ্পত্তি হয়নি। শনিবার (১৭ জানুয়ারি) ইসিতে এ বিষয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। কমিশনের ভাষ্য অনুযায়ী, অপেক্ষাধীন আবেদনগুলোর বড় অংশই দ্বৈত নাগরিকত্ব সংশ্লিষ্ট এবং এসব বিষয়ে রোববার সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।

এদিকে আপিল শুনানির অষ্টম দিনে (শনিবার) ৪৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছে ইসি। এতে আট দিনে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীর সংখ্যা প্রায় ৪০০ জনে দাঁড়িয়েছে। তবে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে প্রার্থিতা হারান। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সির করা আবেদন ইসি খারিজ করেছে।

ইসি জানিয়েছে, শনিবার ১১২টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৩৭টি নামঞ্জুর, ৪৫টি মঞ্জুর হয়েছে এবং ১৯টি আবেদন অপেক্ষাধীন রয়েছে। এছাড়া নয়টি আবেদন প্রত্যাহার করা হয়, দুটি আপিলে আবেদনকারী অনুপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছিল।