রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়খালেদা জিয়ার তিন আসনে বিএনপির বিকল্প প্রার্থীরাই লড়বেন

খালেদা জিয়ার তিন আসনে বিএনপির বিকল্প প্রার্থীরাই লড়বেন

icon
দর্পণ টিভি লন্ডন
খালেদা জিয়ার তিন আসনে বিএনপির বিকল্প প্রার্থীরাই লড়বেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য পূর্বনির্ধারিত তিনটি আসনের বিকল্প প্রার্থীরাই আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে আগে থেকেই মনোনীত বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে এবং তারাই নির্বাচনে অংশ নেবেন।

তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার পক্ষে এই তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে বিএনপি প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী নির্ধারণ করে রেখেছিল। পরবর্তীতে তার মৃত্যু হওয়ায় এসব আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়নই বহাল থাকছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোরশেদ আলম। দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দ জাহাঙ্গীর আলম এবং ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন রফিকুল আলম মজনু।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইন অনুযায়ী কোনো প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে তার মনোনয়নপত্র বাতিল হওয়াই স্বাভাবিক। যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ রয়েছে, তাই নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনগত সুযোগ নেই।

এসময় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। জাতীয় স্বার্থে তাকে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। শোকের মধ্যেও নেতৃত্বের দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।