বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › মহাঅষ্টমীতে দুর্গাপূজা ও কুমারী আরাধনায় মেতেছেন ভক্তরা

মহাঅষ্টমীতে দুর্গাপূজা ও কুমারী আরাধনায় মেতেছেন ভক্তরা

icon
দর্পণ টিভি লন্ডন
মহাঅষ্টমীতে দুর্গাপূজা ও কুমারী আরাধনায় মেতেছেন ভক্তরা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আয়োজন মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার পূজা শুরু হয়েছে। দিনভর বিভিন্ন মন্দিরে পূজা, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার পালনে অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহাঅষ্টমীর বিশেষ আয়োজন কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশের অংশ হিসেবে এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, এক থেকে ১৬ বছর বয়সী কন্যাকে দেবীজ্ঞানে আরাধনা করেন ভক্তরা।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই মহাঅষ্টমীর পূজা চলছে। সেখানে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা। সনাতন শাস্ত্রীয় বিশ্বাসে কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে ভক্তরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিটি নারীর মধ্যে মহামায়ার শক্তি রয়েছে, এমন বিশ্বাস থেকেই এ পূজার আয়োজন। নারীকে সম্মান জানানো এবং নারীশক্তির আরাধনা এর অন্যতম তাৎপর্য।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণের বর্ণনা অনুযায়ী, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজায় ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্রোচ্চারণ করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন তাঁরা। রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা ও ধর্মীয় আচার শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজনও রয়েছে।

ভক্তি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে মহাঅষ্টমী উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।