বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সব কেনাকাটা ও দরপত্র কার্যক্রম স্থগিত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সব কেনাকাটা ও দরপত্র কার্যক্রম স্থগিত

icon
দর্পণ টিভি লন্ডন
স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সব কেনাকাটা ও দরপত্র কার্যক্রম স্থগিত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও বিভিন্ন উন্নয়নকাজের কেনাকাটা এবং দরপত্র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নতুন ক্রয়বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী নতুন ক্রয়বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশের কাজ শেষ না হওয়া পর্যন্ত পণ্য সরবরাহ, সেবা গ্রহণ ও বিভিন্ন কাজের জন্য নতুন এবং চলমান সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এ সিদ্ধান্ত মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনাটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এর ফলে নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ওয়াসাসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কেনাকাটা এবং দরপত্র কার্যক্রম স্থগিত থাকবে।

তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কেনাকাটার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। জরুরি প্রয়োজনে কোন কোন পরিস্থিতিতে এই বিধিনিষেধের বাইরে কেনাকাটা করা যাবে, সে বিষয়ে পরিপত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

নতুন ক্রয়বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের আগ পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।