বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › ২৫ নভেম্বর প্রকাশিত হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

২৫ নভেম্বর প্রকাশিত হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

icon
দর্পণ টিভি লন্ডন
২৫ নভেম্বর প্রকাশিত হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট লিংক পাঠানোর কাজ সম্পন্ন করা হবে। পরদিন ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে।

খসড়া তালিকায় কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও আবেদন জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। এসব আবেদন যাচাই করে নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো ২৪ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সব প্রক্রিয়া শেষ করে ২৫ নভেম্বর চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের চিঠিতে খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকায় থাকা ভুলত্রুটি সংশোধনের জন্য জনগণকে আবেদন করতে উৎসাহিত করতে বলা হয়েছে।

এ উদ্দেশ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের সহায়তায় জনস্বার্থে এ বিষয়ে তথ্য প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের তালিকায় নারী ভোটারের নাম কিংবা নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হলে তা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মসংক্রান্ত ভুলসহ তালিকার অন্যান্য অসংগতিও চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের এ কর্মপরিকল্পনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।