রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগ দেবে ইসি

নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগ দেবে ইসি

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাচন কার্যালয়ের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগ দেবে ইসি

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ পর্যায়ের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশের ৪৫৯টি উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার ৭৫৪ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নির্বাচনের সময়ে নির্বাচনি মালামাল সুরক্ষা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় সেবা ক্রয়ে সম্মতি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট তিন মাসের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। প্রস্তাবিত ৪৫৯টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সম্প্রতি দেশের কয়েকটি স্থানে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে এই নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। সংবেদনশীল নির্বাচনি সরঞ্জাম ও নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করাই এই নিয়োগের মূল উদ্দেশ্য।

নির্বাচনি সূচি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এদিকে, নির্বাচন কমিশনে আপিল শুনানির কার্যক্রম চলছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বলে কমিশন সূত্র জানিয়েছে।