বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকা জেলা প্রশাসক

বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকা জেলা প্রশাসক

icon
দর্পণ টিভি লন্ডন
বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকা জেলা প্রশাসক

ভূমি অফিসে সাধারণ মানুষ কী ধরনের সেবা পাচ্ছেন এবং সেবা নিতে গিয়ে কোনো হয়রানি বা অনিয়মের মুখোমুখি হচ্ছেন কি না, তা সরাসরি দেখতে ছদ্মবেশে পরিদর্শনে গেলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

সোমবার, ২৮ সেপ্টেম্বর পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। এ সময় তিনি নিজেও ভূমিসেবা নেওয়ার প্রক্রিয়ায় অংশ নেন এবং অফিসে আসা অন্যান্য সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন। সেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনের পর ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। সাধারণ মানুষ যেন দ্রুত এবং হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রশাসনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সরকারি সেবার বাস্তব চিত্র জানতে সরেজমিনে এ ধরনের পরিদর্শন কার্যকর ভূমিকা রাখে। এতে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা সরাসরি জানার পাশাপাশি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করার সুযোগ তৈরি হয়।