জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক নিয়ে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার, ২৮ সেপ্টেম্বর, বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রোববার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শুক্রবার তিনি নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন।
সফরকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের কথা তুলে ধরেন।