রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়প্রথমবার বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস, ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন

প্রথমবার বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস, ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন

icon
দর্পণ টিভি লন্ডন
প্রথমবার বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস, ৪০০ কোটি টাকার ঋণ অনুমোদন

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, বিআরটিসির বহরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস।

শনিবার ১১ জুলাই সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসগুলো কেনা, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য অর্থ মন্ত্রণালয় ৪০০ কোটি টাকার পরিচালন ঋণ অনুমোদন করেছে। দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরের মধ্যে সহজ শর্তে এ ঋণ পরিশোধ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি সমন্বিত, দক্ষ ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক গণপরিবহন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিসির জন্য ইলেকট্রিক বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠালে তাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্মতি দেন।

এর আগে একই খাতে পরিচালন বাজেট থেকে ৪০০ কোটি টাকা অনুদান চাওয়া হলেও বিআরটিসি রাষ্ট্রায়ত্ত হলেও বাণিজ্যিকভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়ায় অনুদান দেওয়ার সুযোগ নেই বলে অর্থ বিভাগ সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। পরে উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস চালুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব না হওয়ায় পরিচালন ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় বিভিন্ন বাস্তবতা বিবেচনায় ঋণের সুদের হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ত্রৈমাসিক কিস্তিতে দুই বছরের গ্রেস পিরিয়ড শেষে ২০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। এছাড়া বাস ক্রয়ের আগে অর্থ বিভাগের সঙ্গে বাধ্যতামূলকভাবে ঋণচুক্তি সম্পন্ন করতে হবে।

অর্থ বিভাগের ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের পরিচালন বাজেটে পরিচালন ঋণ খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান এবং সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে ওই বরাদ্দ থেকেই বিআরটিসির ইলেকট্রিক বাস সংযোজন, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে শর্তসাপেক্ষে ৪০০ কোটি টাকার ঋণ প্রদান করা হবে।