রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ভারী বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধিতে নতুন করে বন্যার ঝুঁকিতে ১০ জেলা

ভারী বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধিতে নতুন করে বন্যার ঝুঁকিতে ১০ জেলা

icon
দর্পণ টিভি লন্ডন
ভারী বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধিতে নতুন করে বন্যার ঝুঁকিতে ১০ জেলা

টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং নদনদীর পানি বৃদ্ধির কারণে দেশের আরও ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার ১১ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার সম্ভাব্য পরিস্থিতি জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উত্তর পূর্বাঞ্চলের সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই কংস নদীর অববাহিকায় পানি বাড়তে পারে। এর প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীতীরবর্তী নিচু এলাকার কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

একই সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর অববাহিকায় পানি বৃদ্ধির ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও সাময়িক বন্যা দেখা দিতে পারে।

তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ সংশ্লিষ্ট নদীগুলোর পানি আগামী ২৪ ঘণ্টায় ধীরে কমতে পারে। ফলে এসব জেলার নদীতীরবর্তী প্লাবিত এলাকার বন্যা পরিস্থিতিরও ধীরগতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াইসহ বিভিন্ন নদীর পানিও ধীরে হ্রাস পেতে পারে। এতে দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যায়ক্রমে উন্নতির দিকে যেতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদী অববাহিকা ও নিচু এলাকার ওপর পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।