বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › জাতীয় › সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিলঃ বেগম জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন

সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিলঃ বেগম জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিলঃ বেগম জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন

স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম ও সফল নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বৃহষ্পতিবার বাদ যোহর রাষ্ট্রঘোষিত ৩ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে নগরীর মধুবন সুপার মার্কেট মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরবর্তী ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে বেগম জিয়ার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার,কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো: আব্দুল হাছিব, সাধারণ সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী,আশরাফুল ইসলাম ইমরান,মোহাম্মদ নুরুল ইসলাম,  উৎফল বড়ুয়া, আমির উদ্দিন ও রুবেল মিয়া প্রমুখ। 

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। দেশের ইতিহাসে যখনই গণতন্ত্র সংকটে পড়েছে, তখনই তিনি দৃঢ় নেতৃত্ব দিয়ে জনগণের অধিকার রক্ষায় সামনে দাঁড়িয়েছেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চেতনা ছিল—জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা। বেগম জিয়া সেই চেতনাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র সুসংহত হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয় এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান গড়ে ওঠে। তিনি কখনোই ক্ষমতার জন্য গণতন্ত্রের সঙ্গে আপস করেননি। বারবার নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থেকেছেন। এ কারণেই বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা ও সাহসের প্রতীক।

বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ় করতে বেগম জিয়ার নেতৃত্ব ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বকীয়তা ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখার উদ্যোগ ছিল সুস্পষ্ট। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মর্যাদা অক্ষুণ্ন রেখেছেন। গণতন্ত্র যখন বারবার বাধাগ্রস্ত হয়েছে, তখন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। কারাবরণ, নিপীড়ন ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনা থেকে একচুলও সরে যাননি—এটাই তাকে ইতিহাসে একজন সাহসী ও নির্ভীক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকের প্রজন্মের জন্য বেগম জিয়া এক অনন্য দৃষ্টান্ত—যিনি প্রমাণ করেছেন, সত্যিকার নেতৃত্ব মানে ক্ষমতায় থাকা নয়; বরং জনগণের অধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় নিরলস সংগ্রাম। তার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক অবিচ্ছেদ্য অধ্যায়। আজকের রাজনৈতিক বাস্তবতায় বেগম জিয়ার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তার দেখানো পথে হাঁটলেই একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।