রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন

রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন

icon
দর্পণ টিভি লন্ডন
রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিসি সম্মেলন

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন রোববার থেকে শুরু হচ্ছে, যেখানে দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

রোববার ৩ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এটি বর্তমান সরকারের প্রথম ডিসি সম্মেলন, যা চলবে বুধবার ৬ মে পর্যন্ত।

সম্মেলনের প্রথম দিন উদ্বোধনের পর দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনও একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে মোট ১৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতবিরোধ কিংবা আগের সম্মেলনে উত্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি।

এবারের সম্মেলনে প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও থাকছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জেলা প্রশাসকদের সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত হবে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে সহায়ক হবে।