রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালু, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালু, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

icon
দর্পণ টিভি লন্ডন
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালু, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা একটি ইউনিট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরেছে।

সোমবার সন্ধ্যার পর থেকে কেন্দ্রটির উভয় ইউনিট থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়, যা জাতীয় গ্রিডে চাপ সৃষ্টি করেছিল।

পাওয়ার গ্রিড কোম্পানির পর্যবেক্ষণে দেখা যায়, একটি ইউনিট বন্ধ হওয়ার আগে কেন্দ্রটি থেকে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। তবে গত ২২ এপ্রিল দুপুরে হঠাৎ উৎপাদন কমে অর্ধেকে নেমে আসায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক সংকট তৈরি হয়।

বন্ধ ইউনিটটি পুনরায় চালু হওয়ায় এখন বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং জাতীয় গ্রিডে সরবরাহও স্থিতিশীল হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।