প্রবাসীকল্যাণ ব্যাংকে শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালুর উদ্যোগ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম অচিরেই শুরু হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার ১৩ জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের মধ্যেই শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু করা সম্ভব হতে পারে।
আসিফ নজরুল আরও জানান, এই উদ্যোগ গ্রহণে তাদের উৎসাহিত করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি এ বিষয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।