রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভা ডাকছে সরকার

রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভা ডাকছে সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় ১৯ জানুয়ারি সভা ডাকছে সরকার

আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য সভা আহ্বান করেছে সরকার। আগামী ১৯ জানুয়ারি এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার ১১ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার উদ্দেশ্যে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় আলোচনা শেষে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, আমদানি নীতি আদেশে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়েও সরকার কাজ করছে। এসব পরিবর্তন কেবিনেটে অনুমোদনের পর বিস্তারিতভাবে জানানো হবে। একই সঙ্গে আমদানি নীতি আরও উদার ও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রস্তাবগুলো দ্রুত কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আসন্ন কেবিনেট বৈঠকে বিষয়টি উপস্থাপন করা সম্ভব না হলে পরবর্তী কেবিনেটে তা তোলা হবে বলে তিনি জানান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এবং নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।