রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণে গণভোট গুরুত্বপূর্ণ: আলী রীয়াজ

ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণে গণভোট গুরুত্বপূর্ণ: আলী রীয়াজ

icon
দর্পণ টিভি লন্ডন
ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণে গণভোট গুরুত্বপূর্ণ: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোটের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তার দিকনির্দেশনা নির্ধারিত হবে। তিনি বলেন, এ গণভোট দেশের জনগণকে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার বিষয়ে মত প্রকাশের সুযোগ দেবে।

রোববার ১১ জানুয়ারি বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের কমিশনার মো. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য মনির হায়দার এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির প্রথম দিনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় বারো শতাধিক ইমাম এ সম্মেলনে অংশ নেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের প্রকৃত মালিক দেশের জনগণ। গণভোটের মাধ্যমে আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সে বিষয়ে জনগণের মতামত প্রতিফলিত হবে। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে ভবিষ্যৎ রাষ্ট্রের কাঠামো ও দিকনির্দেশনা নিয়ে সবার মধ্যে একটি সমঝোতা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দীর্ঘদিনের হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গণভোটের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিষয়ে জনগণের মতামত জানানোর মাধ্যম হিসেবেও গণভোটকে গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ দলমত নির্বিশেষে গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য মনির হায়দার বলেন, গণভোট দেশ গড়ার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি জানান, বিভিন্ন পক্ষ গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং এসব বিষয়ে জনগণকে সঠিক তথ্য জানাতে সমাজের সচেতন মহলের ভূমিকা প্রয়োজন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো জনগণের সামনে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণের সুযোগ এসেছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন গণভোটে আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সক্রিয় ভূমিকা রাখবেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল নিজামী এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মো. নূরুল ইসলাম।