শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ভেন্যু নিয়ে আইসিসিকে নতুন প্রস্তাব দিল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ভেন্যু নিয়ে আইসিসিকে নতুন প্রস্তাব দিল বিসিবি

icon
দর্পণ টিভি লন্ডন
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ ভেন্যু নিয়ে আইসিসিকে নতুন প্রস্তাব দিল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বৈঠক হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করার পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশ দলকে ভিন্ন গ্রুপে স্থানান্তরের একটি প্রস্তাবও আইসিসিকে দেওয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, শনিবার গুলশানের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভিসা জটিলতায় আইসিসির একজন প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে উপস্থিত থাকতে না পারলেও তিনি অনলাইনে বৈঠকে যুক্ত হন। প্রতিনিধিদলে আইসিসির দুর্নীতি দমন বিভাগ এবং ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তারা ছিলেন বলে জানানো হয়।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত গ্রুপ পরিবর্তন কার্যকর হলে বাংলাদেশকে বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হতে পারে এবং ওই গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। একই সঙ্গে দল, সমর্থক, গণমাধ্যম ও সংশ্লিষ্টদের নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসির কাছে তুলে ধরা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে বৈঠকে বোর্ড সভাপতি, সহসভাপতি, পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিসিবি বলছে, উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও সংলাপ হবে।