মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা
হোমআইন আদালতওসমানীনগরে বসতঘর থেকে মালামাল লুটের ঘটনা: থানায় লিখিত অভিযোগ দায়ের

ওসমানীনগরে বসতঘর থেকে মালামাল লুটের ঘটনা: থানায় লিখিত অভিযোগ দায়ের

icon
দর্পণ টিভি লন্ডন
ওসমানীনগরে বসতঘর থেকে মালামাল লুটের ঘটনা: থানায় লিখিত অভিযোগ দায়ের

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ মালামাল জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিটন মিয়া জানান, তার ঘর থেকে তিনটি পিকআপ গাড়িযোগে প্রায় ৪০ মন ধান, নগদ ৬০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের কানের দোল, তিনটি গরু এবং তার মালিকানাধীন একটি সিএনজি চালিত অটোরিকশা (নং মৌলভীবাজার থ-১২-৪৬৪১) এর মূল কাগজপত্রসহ আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি দুপুরে তার বোনজামাই আনফর আলী (রোকনপুর গ্রামের মৃত খলিল উল্লার ছেলে) এবং আনফর আলীর স্ত্রী লিপি বেগম এ ঘটনায় জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। ঘটনার পরদিন ১৭ জানুয়ারি লিটন মিয়া ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়বস্তু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোট: অভিযোগটি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত শেষে প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।